নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, একটি মালবাহী গাড়ি লক্ষ করে ঢিল ছোড়ে সাজ্জাদ। পরে চালক-হেলপারসহ অন্যরা তাকে ছিনতাইকারী ভেবে মারধর করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।