অবৈধভাবে ধান-চাল মজুদসহ বিভিন্ন অভিযোগে বগুড়ার শেরপুরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুমন জিহাদীর নেতৃত্বে শাহবন্দেগী ও কুসুম্বী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে আলাল এগ্রো ফুড ও মোকলেছ এগ্রো ফুড প্রডাক্টসকে ১ লাখ করে, ভাই ভাই ফুড প্রডাক্টসকে ৫০ হাজার ও শাহ সুলতান ফুড প্রডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।