দুর্গা পূজায় পটুয়াখালীর দশমিনায় ঐতিহ্যের নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নিবারণ কবিরাজ বাড়ির দীঘিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছয়টি নৌকা অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী দলকে ৩৫ হাজার টাকার ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১৬ হাজার টাকার ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১২ হাজার টাকার ২৪ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।