ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার জানায়, পারিবারিক ঝামেলার জেরে ভাতিজা আব্দুল রহমান ও তার শ্যালক রুবেল, কালা মিয়া, স্ত্রী নুরজাহান ও ভাতিজি সুমা আমজাদ আলীকে পিটিয়ে আহত করেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ওসি রফিকুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।