চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন। ব্যবস্থাপনা পত্রের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করানো হয়। উপজেলার বারইয়ারহাটে নাইটেঙ্গেল ডায়াগনস্টিক ল্যাবের উদ্যোগে এ ক্যাম্প আয়োজন করা হয়। এ সময় ল্যাবের নির্বাহী পরিচালক রাজীব পাটোয়ারী, মার্কেটিং ডিরেক্টর মিলন দাশ, পরিচালক নয়ন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা পেল শতাধিক রোগী
চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।










