দেশী-বিদেশী অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী
বৈচিত্র্যময় খাবারের স্বাদ দিতে চট্টগ্রামের তারকা হোটেল পেনিনসুলা চিটাগাংয়ে শুরু
হয়েছে সপ্তাহব্যাপী ‘চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে পেনিনসুলার
লেভেল ৫ এর লেগুনা রেস্টুরেন্টে বিশেষায়িত এই ফুড ফেস্টিভ্যাল চলবে আগামী ৩ মে পর্যন্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় পেনিনসুলা চিটাগংয়ের
জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধনের উপস্থিতিতে ৭ দিন ব্যাপী চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যালের
আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন পেনিনসুলার সকল বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যালে একই ছাদের নিচে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব ধরনের খাবার উপভোগ করার সুযোগ থাকছে দেশী-বিদেশী অতিথিদের
জন্য। এ উপলক্ষে লেগুনা রেস্টুরেন্টকে সাজানো হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতির
আদলে। রেস্টুরেন্টের কর্মীরাও থাকবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোশাকে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের
পাশাপাশি খাবারের তালিকায় থাকবে বিভিন্ন ধরনের শুটকি ভর্তা, কাঁচাকলা ভর্তা, টমেটো
ভর্তা, শিম ভর্তা, লইট্টা মাছসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মুখরোচক সব মেন্যু।
এছাড়াও এই ফেস্টিভ্যালে মিলবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের আসল স্বাদ, বিয়ে
বাড়ি জর্দা রাইসের মতো সুস্বাদু সব খাবার।
লাইভ স্টেশনে থাকবে পেনিনসুলার আন্তর্জাতিক
শেফ দ্বারা তৈরি বিফ নলা এবং গ্রিলড হোল কোরাল মাছের সঙ্গে মাখনের সবজিসহ বৈচিত্র্যময়
সব খাবার। এছাড়া নানা ধরনের ডেজার্টসহ শতাধিক মুখরোচক মেন্যুতে সাজানো হয়েছে চাটগাঁইয়া
ফুড ফ্যাস্টিভ্যালের ডিনার বুফে। জনপ্রতি মাত্র ৩ হাজার ২০০ টাকায় চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যালের
ডিনার বুফে উপভোগ করা যাবে। এছাড়া নির্ধারিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই
ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৭ ৫৫৫৫ ৪৫৫১
অথবা +৮৮০ ১৭ ৫৫৫৫ ৪৬১৭ নম্বরে।










