মেহেরপুরের গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে গাংনী ফুটবল মাঠে এ বর্ণিল লাঠি খেলার আয়োজন করা হয়। লাঠি খেলায় অংশ নেয় চারটি দল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামেন লাঠিয়ালরা। লাঠিয়ালদের চমকপ্রদ কসরত ও সাহসিক প্রদর্শনী মুগ্ধ করে দর্শকদের। খেলা শেষে সেরা তিনটি দলকে পুরস্কৃত করার কথা জানিয়েছেন আয়োজকরা।
লাঠি খেলা
মেহেরপুরের গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।










