দেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরাসহ নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। গতকাল যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ও অধ্যাপক ড. মো. সেলিম রেজা।