ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে মনোনীত ড. মো. আব্দুস সালাম এবং জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালি দল থেকে মনোনীত অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান উভয়ই ১৫৩টি করে ভোট পান, পরে টসে জিতে ড. মো. আব্দুস সালাম সভাপতি নির্বাচিত হন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে ড. খান মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ড. মো. আশরাফুল হক, যুগ্ম সম্পাদক-১ পদে ড. মোহা. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক-২ পদে ড. জায়েদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ড. মো. ফুয়াদ হাসান, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের গোলাম মোহাম্মদ মোস্তাকিম, সমাজকল্যাণ সম্পাদক পদে ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক।

এছাড়া সদস্য পদে ড. সালেহা খান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মো. আনিছুর রহমান মজুমদার, ড. মুহম্মদ জিয়াউল হক, ড. আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।