সিরাজগঞ্জের শাহজাদপুরের বলদীপাড়া-হলদীগর খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে না। এলাকাবাসীর আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে পিছু হটে প্রশাসন বিকল্প স্থানে প্রকল্প স্থানান্তরের উপায় খুঁজছে। এদিকে মাঠ রক্ষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার সাত নারী বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণের জন্যই এ প্রকল্প। জনগণকে কষ্ট দিয়ে কিছু করতে চাই না। তাই গ্রামবাসীর দাবির বিষয়টি আমলে নিয়ে আশ্রয়ণ প্রকল্প তৈরির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।