চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে ১১টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী একই উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে চোরাকারবারি তরিকুল ইসলাম (৩২)। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।