যশোরের বাঘারপাড়ায় ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের মোট ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। গতকাল ভোররাতে তাদের আটক করা হয়। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা। বিজিবি জানায়, ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন আতা এলাহি জীবন, আবুল কালাম আজাদ ও রামপ্রসাদ মন্ডল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।