উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন আহত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তারা আলোচনা করতে যান।
তবে দেখা করার তালিকায় যেসব আহত শিক্ষার্থীর নাম ছিল না, তারা সচিবালয়ের সামনের সড়ক আটকে বিক্ষোভ করেন। আহতরা সচিবালয়ে প্রবেশ করতে চাইলে গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে পরবর্তীতে বিক্ষোভকারীদের মধ্যে থেকে ২০ জনকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়।










