পঞ্চগড়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। ঢাকার একটি বেসরকারি কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার কুইন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন, পঞ্চগড়ের ভজনপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, আবু তালেব প্রমুখ।