বরিশালে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২৪৪ জন আহতের মাঝে হেলথ কার্ড বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ হেলথ কার্ড প্রদান অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচী দাসসহ গণ-অভ্যুত্থানে আহতরা।