কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লালবাগ ও খামার মোড় এলাকা প্রদক্ষিণ করে। লালবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের মাহমুদুল হাসান ও ইংরেজি বিভাগের মুহাফিজ হোসেন। বক্তারা বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।
বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।










