সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় ১৯৭১ সালের ১১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। ১২ ঘণ্টাব্যাপী এ যুদ্ধে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। ঐতিহাসিক এ দিনটিকে প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ ‘নওগাঁ দিবস’ হিসেবে স্মরণ করেন। দিবসটি উপলক্ষে গতকালও নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করে পলাশডাঙ্গা যুবশিবির। সংগঠনের সিএনসি গাজী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও একটি শোভাযাত্রা নওগাঁ বাজার প্রদক্ষিণ করে।
সিরাজগঞ্জে ঐতিহাসিক নওগাঁ দিবস পালন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় ১৯৭১ সালের ১১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়।










