গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে রাইলে পামারট্রির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল এ সাক্ষাৎ করে।
বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবেলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় আইজিপি এফবিআইয়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সহায়তা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্ব দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) তিন সদস্যের প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।









