ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাপরতলা গ্রামে ১০-১৫ জন ছেলে ফুটবল খেলছিল। খেলার সময় বল মসজিদের অজুখানায় পড়লে একটি পানির ট্যাপ ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ইউসুফ নামের এক ব্যক্তি মালেকের ভাগ্নেকে চড়-থাপ্পড় দেন। পরে মালেকের লোকজন এসে ইউসুফের লোকজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

নাসিরনগর থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।