অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘পদ্মা সেতু বিশ্বের অন্যান্য মেগা প্রকল্পের মতো মানুষের জীবনমান বদলে দিয়েছে। শুধু তা-ই নয়, পদ্মা সেতু রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানে জনসাধারণের জীবনেও পরিবর্তন এসেছে। প্রত্যেক রিসেটলমেন্ট সাইটে স্কুল, মসজিদ, মার্কেট, বিদ্যুৎ, সড়কসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে।
গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) ‘ডেভেলপমেন্ট হিউম্যান সিকিউরিটি নেক্সাস: আ স্টাডি অন পদ্মা ব্রিজ রিসেটলমেন্ট এরিয়াস’ শীর্ষক একটি পুস্তক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান।










