অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। চাকরি বিধির বৈষম্য, সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, চাকরি নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে গতকাল সকালে বিদ্যুৎ অফিসের সামনে প্রথম দিনের কর্মবিরতি পালন করেন তারা। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। কর্মবিরতিতে গেলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে কাজ করছেন বলেও জানান তারা।
ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।










