নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রক্তদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের নেতারা।