নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পত্রিকা বিক্রেতা হকারদের পাশে দাঁড়ালেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। তিনি নিজম্ব অর্থায়নে গতকাল শহরের মিশন মোড় এলাকায় ২৫ জন পত্রিকা বিক্রেতা হকারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবন ও তেল বিতরণ করেন। এসময় জেলা পরিষদ সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, পত্রিকা এজেন্ট সাজিদ আলম ও আব্দুল হাকিমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।