বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে পাসপোর্ট অফিস। আটক আমিনা আক্তার জিগার কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পে অবস্থান করা খোকন রাহামাতুল্লাহর মেয়ে।