পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেছেন, পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ কমবে। গতকাল পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরী, সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম প্রমুখ।










