ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদুল হক এবং তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
নিহত এরশাদুলের ছোট ভাই আক্তারুজ্জামানের দায়ের করা মামলাটি গতরাত সোয়া ১২টার দিকে নথিভুক্ত করে নবীনগর থানা পুলিশ। মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার। এরশাদুল বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে।










