সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বাসচালককে গতকাল ভোরে গ্রেফতার করা হয়েছে।










