এবার বান্দরবানের রোহিঙ্গা ক্যাম্পে গোলা নিক্ষেপ করেছে মিয়ানমার। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ছয়জন রোহিঙ্গা। তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটি লিডার মোহাম্মদ ইসলাম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি গোলা এসেছে পড়েছে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের ১৫ বছর বয়সী মো. ইকবাল নামে এক কিশোর মারা গেছে। আহত হয়েছে শিশুসহ পাঁচজন রোহিঙ্গা। আহত ব্যক্তিরা হল- সাহদিয়া (৪), মো. আনাস (১৫), নবী হোসেন (২১), জাহিদ আলম (৩০) ও আহত অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।










