পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবান বিশ্ববিদ্যালয় পাহাড়ে উচ্চ শিক্ষা ও সম্প্রীতির অনন্য বিদ্যাপীঠ হয়ে থাকবে। গতকাল দুপুরে সুয়ালকে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে হাল্ট প্রাইজ বান্দরবান ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, কোনো সরকারই পাহাড়ের উন্নয়ন নিয়ে চিন্তা করেনি। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা চিন্তা করে পাহাড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান করেছেন। ফলে পাহাড়ে পিছিয়ে পড়া বিভিন্ন জাতিসত্তার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফ ইমাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস, বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।