দিনাজপুরে শুরু হয়েছে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২১। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে গতকাল বিকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার
মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার উদ্যোগ নেয়। ১০ দিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ।










