গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের নবীনবাগ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ।