যেকোনো সময় ঘোষণা হতে পারে। সিটি করপোরেশনের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বা ঘোষণা করবেন। তার সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে।’
গতকাল দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে পৌঁছলে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘বগুড়ার মানুষের বঞ্চনার শিকার হয়েছেন, তাদের আশা-আকাঙ্ক্ষাও রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বগুড়াকে সুন্দর করে গড়ে তোলার জন্য জেলার সব সংসদ সদস্য একসঙ্গে কাজ করা হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।










