টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হযরত আলী (৬৭) নামে এক স্কুল শিক্ষকের মুত্যু হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
হযরত আলী সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনার চালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান সাদ্দাম জানান, বন্যায় কয়েকদিন আগে তার বাড়ির টয়লেট পানিতে পড়ে যায়। আজ সেই টয়লেট মেরামত করছিলেন তিনি ও তার ছেলে। এক পর্যায়ে টিনের বেড়া ধরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।










