বগুড়ার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী র‌্যাম্প শো। যেখানে গানের তালে হেঁটেছে শতাধিক গরু। হাঁটার সময় সঙ্গে থাকা মালিকেরা গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দেন। র‌্যাম্প শো শেষে গরু নিজ নিজ স্টলে নিয়ে যান। গতকাল উপজেলার টিএমএসএস বিনোদন পার্কে বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় এ র‌্যাম্প শো আয়োজন করা হয়।