ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ। গতকাল বিকালে বাইচে বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ২০টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচকে কেন্দ্র নদের পাড়ে বসেছে মেলা। আয়োজক কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিডি গ্রুপের কর্ণধার ও বিএনপি নেতা আজিজুল আকিল ডেভিড শিকদার।