পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নিতে আজ সকালে ঢাকা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, ফোরামে অংশগ্রহণ শেষে তিনি বেলজিয়ামের ব্রাসেলস সফর করবেন। সেখানে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।
সফর শেষে দেশে ফেরার পথে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে খলিলুর রহমানের। আগামী ২৪ এপ্রিল তিনি দেশে ফিরবেন।










