রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে গেছে একটি পিকআপ। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা পিকআপটি ফেরি থেকে নামার পর সংযোগ সড়ক দিয়ে মূল সড়কে উঠছিল। এ সময় ব্রেক ফেল করে নদীতে পড়ে যায়। এ সময় চালক মো. শাহীন শেখ গুরুতর আহত হন। পিকআপটি এক কিলোমিটার দূরে গিয়ে চরে আটকে পড়ে। উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদউদ্দিন।