ধুলায় ধূসর যানবাহন। কোনোটির আসন ও দরজা নেই, কোনোটির চাকা বসে গেছে, গ্লাস উধাও। আবার কোনোটির শুধু কাঠামো পড়ে আছে। চট্টগ্রাম বন্দর এলাকার সড়ক সংস্কারে একসময় ব্যবহার করা হতো যানবাহনগুলো। নানা জটিলতায় দীর্ঘদিন নিলাম প্রক্রিয়া বন্ধ থাকায় এগুলো বিক্রিও করা যাছে না। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে এসব যানবাহন। রাতের আঁধারে বিভিন্ন যন্ত্রাংশ চুরিও হয়ে যাচ্ছে। ছবিটি গতকাল অভয় মিত্র ঘাট এলাকা থেকে তোলা
নষ্ট হচ্ছে পড়ে থাকা যানবাহন
ধুলায় ধূসর যানবাহন। কোনোটির আসন ও দরজা নেই, কোনোটির চাকা বসে গেছে, গ্লাস উধাও। আবার কোনোটির শুধু কাঠামো পড়ে আছে। চট্টগ্রাম বন্দর এলাকার সড়ক সংস্কারে একসময় ব্যবহার করা হতো










