পিরোজপুরের বলেশ্বর সেতু এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. সিপন নামে এক যুবককে একটি পিস্তলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক সিপন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ক্যারাগাছি ইউনিয়নের পাচপোতা গ্রামের আ. মজিদের ছেলে। পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পিরোজপুরের বলেশ্বর সেতুর টোলঘর এলাকার কাছে চেকপোস্ট থেকে মো. সিপনকে আটক করা হয়। আটক সিপন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি পিস্তলটি বিক্রির জন্য পিরোজপুরে নিয়ে এসেছিলেন।