তিনি আশা প্রকাশ করেন, এ অর্জন ভবিষ্যতে দেশের ফুটবলে আরো ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এ সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশ-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যুব ফুটবলাররা যে অদম্য স্পৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এ শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করল। মাঠের এ লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরো বড় সাফল্যের স্বপ্ন দেখায়।’
খেলোয়াড়দের এ অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী বাংলাদেশ দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সরকারের এ পৃষ্ঠপোষকতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।










