সুনামগঞ্জে  পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শহরের লক্ষ্মণশ্রী তেঘারিয়া ঈদগাহে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অমল কান্তি কর, সদর থানার ওসি শহিদুর রহমান প্রমুখ।