শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. সুকল্প দাসের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইফুল আজম খান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রুবিনা ইয়াসমীন, জেলা কৃষিক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবীর।