বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর শেরেবাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশী অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশের ওসি আবদুর রহমান মুকুল। আটকৃতরা হলো মাদারীপুরের নুরুজ্জামান কাজী, সম্রাট ও বাচ্চু খান।