চাকসু নির্বাচন সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। কোনো কোনো কেন্দ্রে ৯টা ১৫ মিনিটে শুরু হলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হতে সাড়ে ৯টা বেজে যায়।
তবে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন। এখন পর্যন্ত ভোট নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী অভিযোগ দেয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন, ভোট দিতে সময়ক্ষেপণ হচ্ছে।















