যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। রোববার (৬ জুন) দুপুরের
নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটার আব্দুল্লাহ পাড়ার রতন (২৭) ও উপজেলার জয়পুর গ্রামের নাজমুল দফাদার (৪০)।
পুলিশ জানিয়েছে, মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। বাসটি মণিরামপুর ডিগ্রি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান। আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল।
পরে বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গনিকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও মণিরামপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’










