প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। আজ বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ওমর ফাহমি বাংলাদেশ ও মিসরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এছাড়াও দুই দেশের উন্নয়ন, শিক্ষা এবং বিনিয়োগে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।










