চালের দাম নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বিশেষ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের আনন্দবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।