দেশে বছরে সেমাইয়ের চাহিদা রয়েছে ৩০ হাজার টন। এর মধ্যে ২০ হাজার টনই উৎপাদন হয় রমজান আর ঈদ ঘিরে। শেষ সময়ে চট্টগ্রামের চর-চাক্তাই, রাজাখালী, খাতুনগঞ্জ, মাদারবাড়ীসহ কয়েকটি সেমাই কারখানায় ব্যস্ত থাকতে দেখা গেছে শ্রমিকদের। প্রথমে ময়দার খামি তৈরি করা হয়। পরে খামিগুলো দেয়া হয় হাতে চালিত যন্ত্রের ভেতর। ঘুরানো মতোই দুজন যন্ত্রটি ঘুরাতে শুরু করেন। আর নিচে প্রস্তুত হয়ে পড়তে থাকে সেমাই। এরপর সেমাইগুলোকে রোদে শুকিয়ে তুলে দেয়া হয় ব্রয়লারে। তা ভেজে লাল বর্ণ ধারণের পর প্রস্তুত হয় বিক্রির জন্য