বরগুনার পাথরঘাটায় দুটি হরিণের চামড়াসহ আবু বকর (২১), ফিরোজ আকন (২৬) ও মহিবুল্লাহ হাওলাদার (১৯) নামের তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া থেকে তাদের আটক করা হয়। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে—এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিণের দুটি চামড়াসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’