অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারের নিত্য
প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে চাঁদাবাজি ও একচেটিয়া
ব্যবসা বন্ধ করা হবে। এরপর রপ্তানি বহুমুখীকরণে জোর দেয়া হবে।
আজ রোববার (১৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের
কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাজার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে
ড.
সালেহউদ্দিন আরো বলেন, সরবরাহ লাইনে
যে ধাপগুলোতে চাঁদাবাজি হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ সময় বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।










